স্টাফ রিপোটার: রাজনগরে ৭ ইউনিয়নের নৌকার প্রার্থীদের নিয়ে আওয়ামী লীগ বর্ধিত কর্মী সভা করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখতের সভাপতিত্বে ও মনসুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরজান আহমদের সঞ্চালনায় আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। ছিলেন- আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ফতেহপুর ইউনিয়নের বখতিয়ার আহমদ আসুক, উত্তরভাগ ইউনিয়নের মো. সোহেল আলম, মুন্সিবাজার ইউনিয়নের মো. ছালেক মিয়া, পাঁচাগাঁও ইউনিয়নের সিরাজুল ইসলাম সানা, রাজনগর ইউনিয়নের রেজাউল করিম সোহেল, টেংরা ইউনিয়নের মোহাম্মদ মাহমুদ উদ্দীন, মনসুরনগর ইউনিয়নের মিলন বখত। এদিকে কামারচাক ইউনিয়নের নৌকা প্রতীক প্রত্যাশি জেলা যুবলীগের সগসভাপতি নজমুল হক সেলিমের মনোনয়ন পরিবর্তন করে ওই ইউনিয়নে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপজেলা আহ্বায়ক মো. আতাউর রহমানকে মনোনয়ন দেয়া হয়। এদিকে কামারচাক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জেলা যুবলীগের সহসভাপতি নজমুল হক সেলিম ও মো. আতাউর রহমান নৌকা প্রতীক চেয়ে মনোনয় দাখিল করেছিলেন। যাচাই বাছাইয়ের দিন মো. আতাউর রহমান নৌকা প্রতীকের ব্যাপারে দলীয় সভাপতির চিঠি দাখিল করায় নজমুল হক সেলিমের প্রার্থীতা বাতিল করা হয়। বর্ধিত সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা/কর্মীরা উপস্থিত ছিলেন।
8:47 pm, Thursday, 21 May 2026
News Title :
রাজনগর উপজেলার ৭ ইউনিয়নের নৌকার প্রার্থীদের নিয়ে বর্ধিত সভায় নেছার আহমদ এমপি
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 05:09:54 pm, Thursday, 2 December 2021
- 962 Time View
Tag :
Popular Post

























