2:44 pm, Friday, 6 November 2026

রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে কালা গ্রুপের রূপবদল: সিকন্দরপুরে বিএনপি নেতাদের সাথে শাহ আলম ও জিলু গ্রুপের তৎপরতা

হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিচার ও আইনি পদক্ষেপ থেকে বাঁচতে কৌশলে দল পরিবর্তন করেছে হবিগঞ্জের বিতর্কিত ‘কালা গ্রুপ’-এর সদস্যরা। বিগত সময়ে তৎকালীন ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয়ে থাকা কালা গ্রুপের সহযোগী জিলু মিয়া, মোহাম্মদ আলী ও শাহ আলম সম্প্রতি রাজনৈতিক পরিচয় বদলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতাকর্মীদের সাথে ভিড়ে গেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১২ই আগস্ট ২০২৪ তারিখে সিকন্দরপুর বাজার মোড়ে আয়োজিত এক সমাবেশে বিএনপি নেতাদের উপস্থিতিতে কালা গ্রুপের সদস্যরা প্রকাশ্যে দলটিতে যুক্ত হয় এবং নতুন রাজনৈতিক সুরক্ষা লাভ করে। রাজনৈতিক পরিচয় পরিবর্তন ও পুলিশ প্রশাসনের একাংশের পরোক্ষ সহায়তায় তারা এলাকায় পুনরায় চাঁদাবাজি ও ভীতি প্রদর্শন শুরু করেছে। সম্প্রতি নোয়াখাল গ্রামের নাইওর মিয়ার পরিবারসহ স্থানীয় ভুক্তভোগীদের ওপর হামলা ও পরিবারটিকে গ্রামছাড়া করার নেপথ্যে এই নতুন রাজনৈতিক পরিচয়ে বলীয়ান কালা গ্রুপের হাত রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে কালা গ্রুপের রূপবদল: সিকন্দরপুরে বিএনপি নেতাদের সাথে শাহ আলম ও জিলু গ্রুপের তৎপরতা

Update Time : 12:38:00 pm, Monday, 3 February 2025