9:37 pm, Thursday, 21 May 2026

রাশিয়ার মস্কোতে বহুতল ভবনে আগুন : নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার মস্কোতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ নিহত হয়েছেন ছয়জন। আহত হয়েছেন আরও নয়জন।
মঙ্গলবার গভীর রাতে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বার্তা আদানপ্রদানের মাধ্যম টেলিগ্রামে মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের ঘটনায় ২০০ জনকে ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই ভবনে একটি হোটেল রয়েছে। মধ্যরাতের আগে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। পরে রুমে রুমে গিয়ে দেখা হয়েছে।
রাশিয়ার তদন্ত কমিটি টেলিগ্রামে বলেছে, ভবনের পঞ্চম তলায় এই আগুনের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তারা মামলা করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

রাশিয়ার মস্কোতে বহুতল ভবনে আগুন : নিহত ৬

Update Time : 07:22:36 am, Wednesday, 22 February 2023