স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিতে মৌলভীবাজার জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে। ৭টি মামলায় মোট ৬ হাজার ২ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় লকডাউন না মানায় ও দোকান খোলা রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন এবং মোঃ তানভীর হোসেন। মোবাইল কোর্ট পরিচালনায় সাহায্য করেন মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
উল্লেখ্য যে, করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন নিশ্চিতে এবং জনসচেতনা বৃদ্ধিতে মৌলভীবাজার জেলায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। মৌলভীবাজারবাসীকে আবারও মাস্ক পরিধানসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হল।
9:05 am, Wednesday, 24 June 2026
News Title :
লকডাউনে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৭টি মামলা ও অর্থদণ্ড
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:03:33 pm, Monday, 5 April 2021
- 481 Time View
Tag :
Popular Post



























