11:56 pm, Thursday, 9 July 2026

শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্র যাওয়ার অনুমতি পেলেন জ্যাকুলিন

ডেস্ক রিপোর্ট : ২০২১ সালে শুরু হওয়া কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানিলন্ডারিং ও চাঁদাবাজির মামলায় ফেঁসে গেছেন বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। আর এ কারণে এতদিন দেশের বাইরে যাওয়ার অনুমতি পাননি তিনি।

তবে অবশেষে খানিকটা স্বস্তি পেলেন জ্যাকুলিন। তাকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে যাওয়ার অনুমতি দিয়েছে দিল্লি পাতিয়ালা হাউস কোর্ট। শনিবার তিনি এই ছাড়পত্র পান। তবে সেখানে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

শর্তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যাওয়ার আগে ১ কোটির ফিক্সড ডিপোজিটের রিসিট জমা দিতে হবে অভিনেত্রীকে। একই সঙ্গে কোর্টের কাছে জ্যাকুলিনের যুক্তরাষ্ট্র ভ্রমণের সব বিস্তারিত দিয়ে যেতে হবে। অর্থাৎ জ্যাকুলিন আমেরিকায় গিয়ে কবে কোথায় যাবেন, থাকবেন সবটাই কোর্টকে জানাতে হবে।

জানা গেছে, আগামী ৭ আগস্ট থেকে সান ফ্রান্সিসকোতে নিজের কোম্পানি ব্লাস্ট এলএলসির প্রচারের জন্য যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্র যাওয়ার অনুমতি পেলেন জ্যাকুলিন

Update Time : 07:16:13 am, Monday, 7 August 2023