স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার শহরকে যানজটমুক্ত, পথচারী চলাচলে ফুটপাত দখলমুক্ত, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন পৌরএলাকা গড়ে তুলতে শহরের বিভিন্ন সড়কে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে শহরের চৌহমুহনা এলাকায় পৌর মেয়র মোঃ মোঃ ফজলুর রহমান এর নেতৃত্বে অভিযান শুরু হয়।
এ সময় মেয়র ফজলুর রহমান বলেন, পৌর শহরেরর ফুটপাত দখল মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অতিরিক্তি পুলিশ সুপার সদর সার্কেল জিয়া উদ্দিনসহ কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 


























