শ্রীমঙ্গল প্রতিনিধি:: ‘সঞ্চয়ের অভ্যাস শুরু হোক শৈশব থেকে’- এ স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসের রোটারী ভবনে এই ক্যাম্পেইন অনু্ষ্িঠত হয়।ব্যাংকিং ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ দিল আফরোজ বেগম।এনসিসি ব্যাংকের ক্রেডিট অফিসার অয়ন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্হাপক মো. জিয়াউর রহমান ফরহাদ স্বাগত বক্তব্য রাখেন।
অতিথি হিসেবে উপস্হিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রিন লিফ ইনোভেশন লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন কবির, ব্যবস্থাপনা পরিচালক সুব্রত দাশ, রোটারী ডিস্ট্রিক্টের ডেপুটি গভর্নর ফেরদৌস আলম, শ্রীমঙ্গল রোটারী ক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গলের স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান, এনসিসি ব্যাংকের জুনিয়র অফিসার সুশান্ত দাস প্রমুখ।
3:09 am, Friday, 22 May 2026
News Title :
শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:59:26 am, Wednesday, 25 January 2023
- 337 Time View
Tag :
Popular Post

























