5:52 am, Friday, 6 November 2026

শ্রীমঙ্গলে জমি সংক্রান্তের জের ধরে যুবকের উপর হামলা

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে দূবৃত্তদের ছুরিকাঘাতে আরাফাত হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল থানা সংলগ্ন মসজিদের পিছনের রাস্থায় এ ঘটনাটি ঘটে। তাৎক্ষনিক পুলিশ হামলাকারীদের আটক করেছে। এবং গুরুতর আহত আরাফাত হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে মঙ্গলবার বিকেল ৩টায় শ্রীমঙ্গল থানায় প্রেস ব্রিফিং করেছে পুলিশ। প্রেস ব্রিফিং কালে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার জানান, দুপুর ১২ ৪০ মিনিটের দিকে থানার পাশে মসজিদ রোডে মোটর সাইকেল চলন্ত অবস্থায় গতিরোধ করে দূবৃত্তরা আরাফাত হোসেনের উপর হামলা চালায়।

পরে পুলিশ আরাফাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষনিক পুলিশ ধাওয়া করে হামলাকারীদের কলেজ রোডের কালিবাড়ীর সামনে থেকে আটক করে। জমি সংক্রান্ত বিষয়ে এ হামলা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এব্যাপারে শ্রীমঙ্গল থানায় আ. রউফ, বিল্লাল ও রুমেল নামে ৩জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং ছুরিকাঘাতে আহত আরাফাত হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শ্রীমঙ্গলে জমি সংক্রান্তের জের ধরে যুবকের উপর হামলা

Update Time : 10:48:13 am, Tuesday, 22 March 2022