5:26 am, Friday, 6 November 2026

শ্রীমঙ্গলে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে কোম্পানীর রাবার বাগানের ভিতরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত দাস ও এসআই আসাদুর রহমান সঙ্গী ফোর্সসহ অভিযান পরিচালনা করে দুই ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় প্রযুক্তিতে তৈরী পিস্তল, একটি স্টিলের করাত, একটি স্টিলের রোল, একটি কাঠের মোটা রোল ও প্রায় এক হাত লম্বা লোহার হাতল যুক্ত মোটরসাইকেলের চেইন উদ্বার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মৌলভীবাজার জেলার রাজনগর থানার করিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে মো, মুন্না মিয়া অপর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসরিনগর থানার ফান্দাউক গ্রামের তায়েব মিয়ার ছেলে শাহীন ওরফে দানা মিয়া।

শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত দলের দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শ্রীমঙ্গলে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

Update Time : 11:25:23 am, Thursday, 16 June 2022