5:42 am, Sunday, 19 April 2026

শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: হাইএক্স-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত-৪

সৈয়দ ছায়েদ আহমেদ :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার বিকেলে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়ক-এর সিরাজনগর এলাকায় একটি হাইএক্স ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে হান্নান মিয়া (৩৫) নামে এক সিএনজি চালকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বিপরীত দিক থেকে আসা হাইএক্স ও সিএনজির মধ্যে সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সিএনজিতে থাকা চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল-এ নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এবং চার জন আহত হয়েছে বলে তিনি জানান। নিহতদের মরদেহ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: হাইএক্স-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত-৪

Update Time : 07:52:53 am, Tuesday, 31 March 2026