আলী হোসেন রাজন: শ্রীমঙ্গলে অবৈধ মাদক নির্মূল, চুরি-ডাকাতি এবং সোনার বাংলা রোডে সরকারি রেলওয়ে পুকুর অবৈধ দখলদার উচ্ছেদের জন্য সর্ব বিষয়ে শ্রীমঙ্গল নাগরিকদের স্বার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষন ও যথাযথ ব্যাবস্থা গ্রহনের জন্য আজকের এই প্রতিবাদ সভা আমরা করছি । আমরা চাই সারাদেশের মত আমাদের শ্রীমঙ্গল উপজেলাটাও সংস্কার করা প্রয়োাজন । সাড়ে ১৫ বছরে উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও তার ভাইদের অত্যাচারে মানুষ বাড়ি ঘরে থাকতে পারে নাই। এখন তারা পলাতক,কিন্তু তাদের চামচারা এখনো রাজত্ব করছে। মাদক, চুরি-ডাকাতি সহ শ্রীমঙ্গলের ভিবিন্ন স্থান থেকে চাঁদাবাজি করছে,আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। আওয়ামী সরকারে আমলে আমাকে আমার ঘর থেকে তোলে নিয়ে যায় সন্ত্রাসী বাহিনীরা,আজ তারা কোথায়? আসেন আমাদের সামনে আমরা দেখতে চাই এখন আপনাদের কতটুকু জোর আছে। শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের প্রতিবাদ সভা অনুষ্টানে বক্তব্য দেবার সময় এসব কথা বলেন নাগরিক পরিষদের সভাপতি মছব্বির আল মাসদ।
আজ ২৩ অক্টোবর সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌরসভার ৬নং ওয়ার্ডে সোনার বাংলা রোডে নাগরিক পরিষদের সভাপতি মছব্বির আল মাসদ এর সভাপতিত্বে ও মুহিবুর রহমান এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক শাহারাব ইসলাম রাহিন,ব্যাবসায়ী মুহাম্মাদ কোটি মিয়া,ড্রাইভার সমিতির সদস্য সাগর আহমদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
7:01 am, Friday, 6 November 2026
News Title :
শ্রীমঙ্গলে মাদক নির্মূল,চুরি-ডাকাতি রোধে নাগরিক পরিষদের প্রতিবাদ সভা অনুষ্টিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:18:38 am, Wednesday, 23 October 2024
- 276 Time View
Tag :
Popular Post




























