2:43 pm, Friday, 22 May 2026

শ্রীমঙ্গলে মেছো বিড়াল উদ্ধার

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আহত অবস্থায় একটি মেছো বিড়াল উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার নোয়াগাও এলাকা থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব মেছো বিড়ালটি উদ্ধার করেন।

মেছো বিড়ালটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সজল দেব জানান, সকাল বেলা মোবাইল ফোনে সংবাদ আসে নোয়াগাও নাথ বাড়ির পাশে ধান ক্ষেতে একটি বাঘ বসে আছে। খবর পাওয়ার সাথে সাথে তিনি ঘটনাস্থলে চলে যান। যাওয়ার পর দেখতে পান বাঘ নয়, একটি মেছো বিড়াল ধান ক্ষেতের মধ্যে অসুস্থ অবস্থায় বসে আছে। পরে তিনি মেছো বিড়ালটিকে উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এ নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করে বিষয়টি বন বিভাগকে অবহিত করেন।

তিনি আরো বলেন, ‘মেছো বিড়ালটির অবস্থা দেখে মনে হচ্ছে কোমরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। হতে পারে সড়ক দুর্ঘটনায় অথবা কেউ কোমরে আঘাত করেছে। সুস্থ হলে লাউয়াছড়া বনে বিড়ালটিকে অবমুক্ত করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

শ্রীমঙ্গলে মেছো বিড়াল উদ্ধার

Update Time : 07:07:28 am, Saturday, 17 July 2021