কুলাউড়া প্রতিনিধি: সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে উগ্র মৌলবাদী একদল লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ১০ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কুলাউড়া (মৌলভীবাজার) শাখার উদ্যোগে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিলন দত্ত পুরকায়স্থ, মিটন দাস, দিপ্ত দাস এবং সদস্য অভিক দেব, কনক মল্লিক, নিশান দেব, সাগর দেবনাথসহ আরও শতাধিক মানুষ। অভিযোগ রয়েছে, মানববন্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আগেই হঠাৎ কোথা থেকে একদল উগ্র মৌলবাদী মুসলিম লোকজন এসে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এতে অভিক দেব ও মিটন দাস গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভৃষন রায় বলেন, “মানববন্ধনে হামলার অভিযোগের বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।
6:39 am, Friday, 22 May 2026
News Title :
সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ, আহত ২
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:11:00 am, Wednesday, 11 January 2023
- 153 Time View
Tag :
Popular Post

























