ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হবে।
একইসঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক জোনের সুরক্ষা জোরদারসহ আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযান নিয়ে আলোচনা হতে পারে।
এছাড়া বৈঠকে মাঠপর্যায়ে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হতে পারে।

নিজস্ব প্রতিবেদক 






















