9:43 pm, Friday, 29 May 2026

সময় বাড়ল গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের তালিকাভুক্তির

ডেস্ক রিপোর্ট : ঢাকা: গত বছরের (২০২৪) ১৫ জুলাই থেকে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়িয়েছে সরকার।

প্রথম ধাপের তালিকা প্রকাশের পর নতুন করে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাদ পড়া শহীদ ও আহতদের তালিকাভুক্তির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷

বুধবার (১ জানুয়ারি) স্বাস্থ্য সেবা বিভাগের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে যাঁরা শহীদ বা আহত হয়েছেন তাদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে https://medical-info.dghs.gov.bd/public ওয়েব পেজে প্রকাশ করা হয়েছে।

গণঅভ্যুত্থানকালীন ১৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে প্রতিপক্ষের আক্রমণে যাঁরা শহীদ বা আহত হয়েছেন কিন্তু উল্লিখিত প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হননি এমন ব্যক্তি/ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।

সংশ্লিষ্ট শহীদ ও আহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রমাণপত্র এবং উপযুক্ত অন্যান্য কাগজপত্রসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অথবা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা বরাবর আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার-অপরাধের ঝুঁকিতে শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব-১)

সময় বাড়ল গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের তালিকাভুক্তির

Update Time : 12:24:26 pm, Wednesday, 1 January 2025