8:46 pm, Thursday, 21 May 2026

যে ৪ চ্যালেঞ্জে আফগানদের বিপক্ষে কাবু হতে পারে রোহিতরা

ডেস্ক রিপোর্ট :: গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও চেনা ফর্মে দেখা যায়নি ভারতকে। নিউ ইয়র্কে হওয়া তিন ম্যাচে ব্যাটারদের ভালো ফর্মে দেখা যায়নি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বৃহস্পতিবার (২০ জুন) সুপার এইটে ভারতের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। দল হিসেবে আফগানিস্তান শক্ত প্রতিপক্ষ।

তাদের হারাতে কঠিন সব চ্যালেঞ্জ সামলাতে হবে রোহিত শর্মাদের।

ভারতের প্রথম চ্যালেঞ্জ পেসার ফজলহক ফারুকি। চলতি বিশ্বকাপে ১২টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি এই বাঁহাতি। বাঁহাতি পেসারের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা কারও অজানা নয়।

তাকে সামলাতে বেগ পেতে হবে রোহিত, বিরাট কোহলিদের। শুরুতে উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলতে পরেন তিনি। সেই কারনে বিরাটকে তিন নম্বরে পাঠিয়ে ওপেনিংয়ে আসতে পারেন রিশাভ প্যান্ট।
দ্বিতীয় চ্যালেঞ্জ রহমানুল্লাহ গুরবাজ়।

দারুণ ফর্মে আছেন এই ওপেনার। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বিধ্বংসী ব্যাট করেছেন। আইপিএলে খেলায় ভারতীয় পেসারদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। গুরবাজ় যদি আফগানিস্তানকে ভাল শুরু দিতে পারেন, তাহলে বড় রান করতে পারে তারা।

রোহিত শর্মাদের তৃতীয় চ্যালেঞ্জ দলের অধিনায়ক রশিদ খান।

এই লেগ স্পিনার দলের প্রধান অস্ত্র। নিউ জ়িল্যান্ডকে হারাতে বড় ভূমিকা রাখা এই স্পিনারের ভারতের ব্যাটারদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা প্রচুর। রোহিত, বিরাট, সূর্যকুমার, হার্দিকদের শক্তি, দুর্বলতা্র জানেন ।মাঝের ওভারে তার স্পিন কী সমস্যা করতে পারে তা দেখেছে চলতি বিশ্বকাপ।

ভারত দলের চতর্থ চ্যালেঞ্জ আফগানিস্তানের খেলোয়াড়দের আইপিএলে খেলার অভিজ্ঞতা। একাদশে থাকা সবাই আইপিএলে কোনও না কোনও দলের হয়ে খেলেন। তাই ভারতের ক্রিকেটারদের ভাল ভাবে চেনেন তারা। ভারতের বিরুদ্ধে পরিকল্পনা করতে সুবিধা হবে আফগানদের।

কাবু হতে পারে রোহিতরা

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

যে ৪ চ্যালেঞ্জে আফগানদের বিপক্ষে কাবু হতে পারে রোহিতরা

Update Time : 07:31:21 am, Thursday, 20 June 2024