9:02 pm, Thursday, 21 May 2026

সাবিনা-কৃষ্ণার গোলে জয়ে শুরু বসুন্ধরা কিংসের

অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর দুই দিন পরই মাঠে গড়িয়েছে নারী ফুটবল লিগ। মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে ১২ দলের নারী ফুটবল লিগ্ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও উত্তরা ফুটবল ক্লাব। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত বসুন্ধরা কিংস সহজ জয় দিয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে। তারা ২-০ গোলে উত্তরা ফুটবল ক্লাবকে হারিয়ে এবারের মৌসুম শুরু করলো।

দলের দুই তারকা ফুটবলার অধিনায়ক সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকারের গোলে জিতেছে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষের চেয়ে অনেক শক্তিশালী দল হলেও সাবিনাদের গোলের জন্য অপেক্ষা করতে হয়ে প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত। ইনজুরি সময়ে দ্বিতীয় মিনিটে সাবিনার গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

সাবিনা-কৃষ্ণার গোলে জয়ে শুরু বসুন্ধরা কিংসের

Update Time : 11:15:50 am, Tuesday, 15 November 2022