12:43 am, Friday, 22 May 2026

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি, যা পেল যৌথ বাহিনী

ডেস্ক রিপোর্ট :: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাসায় তল্লাশি চালায় যৌথ বাহিনী। ছেলে শাফি মোদ্দাসির খাঁন জ্যোতির জিজ্ঞাসাবাদ চলছে। এরই মাঝেই মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মণিপুরীপাড়ার কামালের বাসায় অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনী প্রায় তিন ঘণ্টা ধরে পুরো ভবনে তল্লাশি চালিয়ে জ্যোতির রুম থেকে দুটি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করে। এ সময় সন্দেহভাজন আরও ৪ জনকে আটক হয়। তাদের কাছে থাকা নগদ তিন লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ বেশকিছু জিনিসপত্র জব্দ করা হয়।

এ বিষয়ে তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির বলেন, ‘আটকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হবে।’

প্রসঙ্গত, আশুলিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া কামালপুত্র জ্যোতির ৪ দিনের রিমান্ডের শেষ দিন আজ।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি, যা পেল যৌথ বাহিনী

Update Time : 08:14:24 am, Wednesday, 18 September 2024