1:10 am, Friday, 2 October 2026

মৌলভীবাজারে হাওর অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

সালেহ আহমদ (স’লিপক): ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে “হাওর অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন সংরক্ষনে ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধকরণ কার্যক্রম” শীর্ষক প্রকল্প এর আওতায় প্রশিক্ষণ শেষ হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ হল রুমে ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার উপ-পরিচালক মোঃ আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী।

হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক মৌলভীবাজার জেলার সদর উপজেলার ইমাম ও খতিবদের অংশগ্রহণে তিনদিন মেয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে মূখ্য আলোাচক ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুররহমান। এছাড়া হাওর অঞ্চলের বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী বলেন, একজন ইমাম মসজিদ কেন্দ্রিক সমাজে প্রতিনিধিত্ব করেন। জনগণের সাথে ইমামদের সম্পর্ক অত্যন্ত গভীর ও নিবিড়। তাই হাওর এলাকার মসজিদ, মাদ্রাসা ও স্কুলের বিপুলসংখ্যক আলেম ও ওলামাকে উদ্ধুদ্ধ করণের মাধ্যমে সচেতন করা সম্ভব হলে হাওর অঞ্চলের সম্পদ সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণ সহজতর হবে। হাওর অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণে সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক ০২টি এক নলা বন্দুক উদ্ধার

মৌলভীবাজারে হাওর অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

Update Time : 10:35:37 am, Wednesday, 15 November 2023