স্টাফ রিপোর্টার: গত ৫ আগস্ট সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সারাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ হামলা থেকে রেহাই পায়নি মৌলভীবাজার, রাজনগর উপজেলার ০৪নং পাঁচগাঁও ইউনিয়নের বড়গাওঁ গ্রামের লন্ডন প্রবাসী যুবলীগ নেতা মো: মাছুম আহমদ এর বাড়িতে মো: মাছুম আহমদ আওয়ামী লীগ অনুসারী। লন্ডন প্রবাসী মো: মাছুম আহমেদ মৌলভীবাজার রাজনগর উপজেলার ৪নং পাঁচগাঁও ইউনিয়ন এর বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ।রাজনৈতির জের ধরে মূলত মো: মাছুম আহমদ এর বাড়িতে হামলা ও লুটপাট চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, জামাত শিবির ও বিএনপির নেতাকর্মীরা। হামলাকারীরা তার বাড়িতে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ চালায়।সূত্র থেকে জানা যায়, গত শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পতনের পর সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ছাত্র সমন্বয়ক, জামাত শিবির, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা লন্ডন প্রবাসী যুবলীগ নেতা মো: মাছুম আহমদ এর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা এ সময় অত্যান্ত ২টি রুম ভাংচুর করে তছনছ করে দেয়। ঘরের প্রতিটা রুমে তল্লাশি চালিয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।এলাকার মানুষ তাদেরকে সাহায্যে করতে এগিয়ে আসলেও, হামলাকারীদের ভয়ে এলাকার কোনো লোকজন তাদেরকে সাহায্য করতে পারেনি।প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান বাড়িতে তার বৃদ্ধ মা ও ভাইয়ের স্ত্রী ছাড়া কেউ ছিলেন না ।তবে হামলাকারীরা তাদেরকে হাত পা বেঁধে রেখে চলে যায় এবং মাছুম ও তার ভাইকে পেলে হত্যা করবে বলেছে ।

নিজস্ব প্রতিবেদক 




























