নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের মদন মোহন কলেজ ক্যাম্পাসে প্রগতিশীল সাধারণ ছাত্রনেতা মো: নাজিম উদ্দিনের উপর এক নৃশংস ও সশস্ত্র হামলা চালিয়েছে কলেজ ছাত্রলীগের ক্যাডাররা। গত ১৯ মে ২০২৩ (শুক্রবার) জুম্মার নামাজ শেষে দুপুর ২:৩০টার দিকে ক্যাম্পাস সংলগ্ন একটি রুমে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। সংবাদ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় ও বহিরাগতদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় ছাত্রলীগ সভাপতি তানিম এবং আওয়ামী লীগের প্রভাবশালী ‘নাসির গ্রুপ’-এর সাথে নাজিম উদ্দিনের বিরোধ তৈরি হয়। এরই জের ধরে জুম্মার নামাজ শেষে নাজিম একটি রুমে অবস্থানকালে তানিম ও নাসির গ্রুপের সশস্ত্র ক্যাডাররা দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা লোহার রড ও হকিস্টিক দিয়ে নাজিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করে। ঘটনার পর সহপাঠীরা রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় ও শরীরে মারাত্মক আঘাতের কারণে তাঁর অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। এই ঘটনার পর থেকে সিলেট ক্যাম্পাস ও স্থানীয় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও হামলাকারীদের অব্যাহত হুমকিতে ভুক্তভোগীর সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন।
3:45 am, Friday, 6 November 2026
News Title :
সিলেটে জুম্মার নামাজের পর প্রগতিশীল ছাত্রনেতা নাজিমের উপর ছাত্রলীগের নৃশংস হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:38:00 pm, Saturday, 20 May 2023
- 99 Time View
Tag :
Popular Post





























