5:16 am, Saturday, 15 August 2026

সিলেটে বানভাসি মানুষকে উদ্ধারে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার :: উজান থেকে নেমে আসা ঢলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সিলেটে। এমন বাস্তবতায় বানভাসি মানুষকে উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অসামরিক প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিলেটে বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সিলেট জেলা সদরসহ ১০টি উপজেলায় ঢুকেছে বন্যার পানি।

পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বন্যার পানি বিপৎসীমার ১০৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপরে ছিল পানি।

তিনি জানান, ভারতের আসাম, মেঘালয়ে প্রচণ্ড বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে সিলেটে বন্যা হয়েছে। আগামী দুই-তিন দিন বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

এর আগে বৃহস্পতিবার পানি ঢুকে পড়ে সিলেটের কুমারগাঁওয়ের বিদ্যুৎ উপকেন্দ্রে। এই উপকেন্দ্র দিয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

উপকেন্দ্রে পানি ঢুকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় গোটা কোম্পানীগঞ্জ উপজেলা এবং কানাইঘাট, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার অনেক এলাকায়। এর বাইরে সিলেট নগরের উপশহরসহ কয়েকটি এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়।

Tag :
About Author Information

Sirajul Islam

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

সিলেটে বানভাসি মানুষকে উদ্ধারে সেনাবাহিনী

Update Time : 07:22:53 am, Friday, 17 June 2022