5:40 pm, Monday, 31 August 2026

সিলেটে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ জুড়ীর সাংবাদিক আব্দুস সবুর নিহত

স্টাফ রিপোর্টার :: সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে আব্দুস সবুর ও তার স্ত্রী প্রাণ হারিয়েছেন। সোমবার (১ জুলাই) সন্ধ্যায় সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২)। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই প্রাইভেট কার যাত্রী ছিলেন।

সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সিলেটে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ জুড়ীর সাংবাদিক আব্দুস সবুর নিহত

Update Time : 12:58:51 pm, Tuesday, 2 July 2024