স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে সেপটি ট্যাংকিতে পড়ে একই পরিবারের আপন দুইভাই বোনের মৃত্যু হয়েছে।
রোববার (২ জুলাই) সকাল দশটার কুলাউড়া উপজেলার হাজীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন জাহাঙ্গীর মিয়ার ছেলে হাসান (৪) ও তাইবা (২)।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, বাড়ির পাশে ভাই বোন খেলাধুলা করছিল হঠাৎ তাদেরকে খোজাখুজি করে না পেয়ে, বাড়ির পিছনে সেফটি ট্যাংকির ভিতর মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তাদেরকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি আব্দুছ সালেক বিষয়টি নিশ্চত করে জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 

























