10:00 pm, Sunday, 20 September 2026

হবিগঞ্জে নৌকার মাঝি হলেন যারা

হবিগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে আওয়ামীলীগ। রোবাবর বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে দুইটি আসনে বাদ পড়েছেন বর্তমান দুই এমপি। হবিগঞ্জ-১ আসনে বর্তমান এমপি শাহ নওয়াজ মিলাদ গাজীর স্থলে নৌকার মনোনয়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী।

এর মধ্যে সবছেয়ে বড় চমকটি এসেছে হবিগঞ্জ-২ আসনে। এ আসনে বর্তমান এমপি আব্দুল মজিদ খানের স্থলে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি মরহুম শরীফ উদ্দিন আহমেদের পুত্র হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
এছাড়াও হবিগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। হবিগঞ্জ-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।
এদিকে, মনোনয়ন ঘোষণার সাথে সাথে নৌকার মনোনয়ন পাওয়া নেতাদের কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নৌকা মার্কাসহ তাদের নেতাদের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন আপলোড করছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা প্রথমবার লাখ ছাড়াল

হবিগঞ্জে নৌকার মাঝি হলেন যারা

Update Time : 02:33:50 pm, Sunday, 26 November 2023