4:56 pm, Wednesday, 18 November 2026

১০ হাজার ঘরবাড়ির ক্ষতি, ৯ জনের মৃত্যু : ত্রাণ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে সারা দেশের ৪১৯টি ইউনিয়নে আনুমানিক ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। মারা গেছেন মোট ৯ জন।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের কারণে ৬ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ৯ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৮ জন মারা গেছেন ঘরের ওপর গাছ পড়ে।

তিনি বলেন, সিত্রাং নিয়ে পূর্বাভাস ছিল অনেক ক্ষতি হবে। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া যে, এটি ঘূর্ণিঝড়ই ছিল, প্রবল বা সুপার সাইক্লোন হয়নি। আমাদের যে ধারণা ছিল, তারও আগে এটি বাংলাদেশ পার হয়।

এনামুর রহমান বলেন, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম দিয়ে অতিবাহিত হয়েছে সিত্রাং। আমরা ৬ হাজার ৯২৫ আশ্রয়কেন্দ্রে ১০ লাখ মানুষকে নিয়ে আসতে পেরেছিলাম। মধ্যরাত থেকেই তারা আশ্রয়কেন্দ্র ত্যাগ করে। ভোরের মধ্যে এগুলো খালী হয়।

ভাটা থাকায় ঘূর্ণিঝড়ের সময় ভোলা ছাড়া অন্য কোথাও জলোচ্ছ্বাস হয়নি বলেও জানান তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

১০ হাজার ঘরবাড়ির ক্ষতি, ৯ জনের মৃত্যু : ত্রাণ প্রতিমন্ত্রী

Update Time : 09:41:08 am, Tuesday, 25 October 2022