ক্রীড়া ডেস্ক : ব্যাট হাতে চরম বাজে সময় কাটাচ্ছিলেন মুমিনুল হক। তারই ধারাবাহিকতায় টেস্ট ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়েছেন রানের আশায়। তবে ব্যাট হাতে রানের দেখা মেলেনি। শ্রীলঙ্কার পর ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে মাঠে নেমেও সিঙেল ডিজট থেকে বেরুতে পারছিলেন না টেস্ট দলের এই সাবেক অধিনায়ক।
যার কারণে দল থেকেও ছিটকে যান মুমিনুল। অবশেষে নিজের হারানো ফর্ম ভারতের বিপক্ষে খুঁজে পেয়েছেন এই ব্যাটসম্যান। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে এখন পর্যন্ত একমাত্র সফল ব্যাটসম্যান বলা চলে মুমিনুলকে।
অন্যপ্রান্তে একের পর এক সতীর্থ হারালেও ফিফটি তুলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তিনি। অন্যদিকে ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা লিটন দাস যেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে এসে রান করতে ঘোল পাকিয়ে ফেলছেন।
প্রথম টেস্টেও ব্যাট হাতে খুব একটা আলো ছড়াতে পারেননি জাতীয় দলের এই দুর্দান্ত ব্যাটসম্যান। এবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও অল্প রান করেই প্যাভিলিয়নের পথ বেছে নিয়েছেন লিটন।
মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটসম্যানরা দেখেশুনে খেললেও উইকেটে ঠিক থিতু হতে পারছিলেন না।
দুই ওপেনার থেকে শুরু করে সাকিব, মুশফিক, লিটন সবাই ব্যাট হাতে ছোট শুরু দিয়ে এরপর প্যাভিলিয়নে ফিরে গেছেন। তবে এক প্রান্তে ঠিকই ফিফটি তুলে দলকে এগিয়ে নিচ্ছেন মুমিনুল। ১২ ইনিংস পর টেস্ট ফরম্যাটে ফিফটির দেখা পেলেন এই লিটন মাস্টার।
সর্বশেষ ১২ ইনিংসের মধ্যে ১১বারই সিঙেল ডিজিটে আউট হয়ে ফিরেছিলেন মুমিনুল। এদিকে আজকের ইনিংসসহ সর্বশেষ চার ইনিংসে ব্যাট হাতে রানের খোঁজে আছেন লিটন। চলতি সিরিজের প্রথম টেস্টে ২৪ ও ১৯ রানে আউট হওয়া লিটন আজ করতে পেরেছেন মোটে ২৫ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৮৩ রান। মাঠে ৬৫ রান করে অপরাজিত আছেন মুমিনুল। তাকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
10:36 pm, Thursday, 17 September 2026
News Title :
১২ ইনিংস পর ফিফটির দেখা পেল মুমিনুল
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:33:52 am, Thursday, 22 December 2022
- 473 Time View
Tag :
Popular Post
























