কাউন্সিলর প্রার্থী:আয়শার মতবিনিময় সভা আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আয়শা বেগম সমর্থনে এক মতবিনিময় সভায় ১৫ মে সোমবার বেলা ১১ টায় নগরীর বারুতখানা এলাকায় অনুষ্ঠিত হয়। এর আগে গণসংযোগকালে বারুতখানা এলাকার ভোটাদের ঘরে ঘরে গিয়ে সালাম বিনিময় কালে ভিজিটিং কার্ড বিতরণ করেন।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এ. হাজারী, ইসমাঈল, মালিক আহমদ, ছাদেক,খালিক, রুমান, মিম বেগম, হালিমা, খায়রুন নেছা, দিলারা বেগম।মতবিনিময় সভায় এলাকার মুরুব্বীয়ান, যুব সমাজ ও মহিলাগণ উপস্থিত ছিলেন।সভাই উপস্থিত ব্যক্তিবর্গ একমত পোষণ করে বলেন, আগামী ২১ জুন তারিখে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সৎ, যোগ্য,সমাজসেবীকা আয়শা বেগম-কে বিজয়ী করতে দল মত নির্বিশেষে সবাই কাজ করবেন।কাউন্সিলর পদপ্রার্থী আয়শা বেগম সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, আমি নির্বাচিত হলে ওয়ার্ডের মুরুব্বীদের পরামর্শ নিয়ে উন্নয়ন মূলক কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
3:07 am, Wednesday, 22 April 2026
News Title :
১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের মহিলা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:55:02 pm, Monday, 15 May 2023
- 273 Time View
Tag :
Popular Post






























