2:38 pm, Friday, 22 May 2026

২৪ ঘণ্টা মিথ্যা বলে আওয়ামী লীগ : ফখরুল

ডেস্ক রিপোর্ট :: জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইন প্রণয়ন করেও আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না। বৃহস্পতিবার ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

নির্বাচন কমিশন আইন গঠন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‌‘অতীতে বাকশাল করেও যেমন রক্ষা পাওয়া যায়নি, তেমনই ইসি গঠনের আইন করেও আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না। ’

‘এ অবৈধ সরকারের সংসদে নির্বাচন কমিশন গঠনে আইন পাসের কোনো এখতিয়ার নেই। এটা কারো কাছে গ্রহণযোগ্য হবে না’ বলেন মির্জা ফখরুল।

সরকারের পদত্যাগ দাবি করে বিএনপি মহাসচিব বলেন,‘ আমরা বলছি, শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। আপনারা পদত্যাগ করুন। পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। তারা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঠিক করবে, নির্বাচন কীভাবে হবে। ’

আওয়ামী লীগ ২৪ ঘণ্টা মিথ্যা কথা বলে মন্তব্য করে ফখরুল বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে-তখনই লুটপাট করে। এখনো লুটপাট করছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

২৪ ঘণ্টা মিথ্যা বলে আওয়ামী লীগ : ফখরুল

Update Time : 01:12:22 pm, Thursday, 27 January 2022