7:27 am, Friday, 17 April 2026

৪ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট : মাঠে গড়াল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। উদ্বোধনী ম্যাচের টস জিতে প্রথমে বোলিং নিয়েছে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন না থাকায় কিউইদের অধিনায়কের দায়িত্ব আজ টম ল্যাথামের কাছেই থাকছে।

ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়েছে জস বাটলারের দল। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি আউট করলেন ইংলিশ ব্যাটার ডেভিড মালানকে। ইনিংসের অষ্টম ওভারের ৪র্থ বলে ম্যাট হেনরির আউট সুইঙ্গার বল ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ল্যাথামের হাতে ক্যাচ দিলেন মালান। ২৪ বল খেলে তিনি করেন ১৪ রান।

এরপর স্যাটনারের শিকার হন জনি বেয়ারস্ট্রো। ৩৫ বল মোকাবেলায় ৩৩ রান করে মিচেলের তালু বন্দি হন এই ইলিংশ ওপেনার।

ওয়ান ডাউনে নামা হ্যারি ব্রুকের উইকেট তুলে নেন রাচিন রবীন্দ্র। ১৬ বল মোকাবেলায় ১ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ২৫ রান করেন ব্রুক। মইন আলী আউন হন ১১ রান করে। গ্লেন ফিলিপসের বলে সরাসরি বোল্ড ইংলিশ অলরাউন্ডার।

এ প্রতিবেদন রেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২১ ওভার শেষে ১১৮ রান।

Tag :
About Author Information

Sirajul Islam

৪ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড

Update Time : 12:42:38 pm, Thursday, 5 October 2023