7:02 am, Friday, 6 November 2026

৪ টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি : নিরাপদ খাদ্য নিশ্চতকরণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি ২০২২) মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার, ষ্টেশন রোড, ভানুগাছ রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করা, ঔষধের মূল্য মুছে ফেলে অতিরিক্ত দামে ঔষধ বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারে অবস্থিত রাধুনী রেষ্টুরেন্টকে ১৫ হাজার টাকা, পানাহার রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত মাহিমা মেডিকেল হলকে ১ হাজার টাকা, ভানুগাছ রোডে অবস্থিত মেসার্স মাহিম মেডিকেয়ারকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

৪ টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

Update Time : 08:38:27 am, Tuesday, 1 February 2022