5:20 am, Friday, 22 May 2026

অফিস ছুটির পরপরই বাসায় যাওয়ার পরামর্শ ডিএমপির

ডেস্ক রিপোর্ট :রমজানের শুরুর দিকে কিছুটা স্বস্তি মিললেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী বাসিন্দাদের যানজটের বিড়ম্বনা বাড়ছে। শেষ বিকেলে কয়েক ঘণ্টা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হলেও খুব একটা কাজে আসছে না। তাই রমজানে যানজট কমাতে অফিস ছুটির পরই বাসায় ফেরার তাগাদা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে করা এক ব্রিফিংয়ে এ পরামর্শ দেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান।

ইফতারের আগে বেশি যানজটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, অফিস ছুটির পর যানবাহনগুলোর তড়িঘড়ি করে যাতায়াতের কারণে ইফতারের আগে যানজট হয়। এ সময়, যানবাহনগুলোকে যত্রতত্র যাত্রী উঠানামা বন্ধ ও বিভিন্ন মোড়ে অযাচিত জটলা না করার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় সাড়ে তিনটায় অফিস ছুটির পরপরই সকলকে বাসায় যাওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, যানজট নিরসনে রাজধানীর ফুটপাত ও সড়কে কোন ব্যবসায়ী যাতে দোকান বসাতে না পারে তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

অফিস ছুটির পরপরই বাসায় যাওয়ার পরামর্শ ডিএমপির

Update Time : 09:22:50 am, Thursday, 21 March 2024