9:17 am, Wednesday, 17 June 2026

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবার সৌদি সুন্দরী

ডেস্ক রিপোর্ট :বিশ্বসুন্দরী নির্বাচনে অন্যতম বড় প্রতিযোগিতা মিস ইউনিভার্সে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব। এবারের মিস ইউনিভার্সের আসরে অংশ নিচ্ছেন ২৭ বছর বয়সী মডেল, সৌদি সুন্দরী রুমি আলকাহতানি। অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবেও খ্যাতি রয়েছে রুমি আলকাহতানির। ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টে আলকাহতানির ফলোয়ার ১০ লাখ। সোমবার (২৫ মার্চ) মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধি হিসেবে আলকাহতানির নাম ঘোষণা করা হয়। রক্ষণশীল সৌদি আরব থেকে প্রথম প্রতিযোগী হিসেবে ইতিহাস গড়েন এই তরুণী। ইনস্টাগ্রামে আরবি ভাষায় দেওয়া এক পোস্টে আলকাহতানি বলেন, ‘২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এর মধ্য দিয়ে সম্মানজনক এই সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব। ’

পোস্টের সঙ্গে সৌদি আরবের জাতীয় পতাকা হাতে একটি ছবিও জুড়ে দেন রিয়াদে জন্ম নেওয়া আলকাহতানি। ছবিতে তিনি একটি ঝলমলে গাউন, মাথায় মুকুট এবং ‘মিস ইউনিভার্স সৌদি আরব’ লেখা স্যাস পরে ছিলেন।

এবারই প্রথম নয়, এর আগেও কয়েকটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আলকাহতানি। সর্বশেষ কয়েক সপ্তাহ আগেও তিনি মালয়েশিয়ায় মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ায় অংশ নেন।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে ৮বছরের শিশু ধ র্ষ ণ : ধ র্ষ ণ কারী আটক

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবার সৌদি সুন্দরী

Update Time : 05:41:23 am, Wednesday, 27 March 2024