4:53 pm, Wednesday, 18 November 2026

ধর্ম পরিবর্তনের ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল অভিনেত্রীর

ডেস্ক রিপোর্ট ::হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী গোবিন্দর ভাইঝি রাগিণী খান্নার একটি পোস্ট তোলপাড় সৃষ্টি করেছে। খ্রিস্টধর্মে রূপান্তরিত হয়ে পুনরায় হিন্দু ধর্মে ফিরে এসে তিনি ওই পোস্ট করেন। ইনস্টাগ্রামে ক্ষমাও চান এই অভিনেত্রী।

প্রথম পোস্টে অভিনেত্রী ঘোষণা করেন, ধর্মান্তরকরণ করিয়েছেন তিনি। এখন থেকে খ্রিস্টধর্ম মেনে চলবেন।

২৪ ঘণ্টা পার হতে না হতেই সেই ‘পোস্ট’ উধাও! নতুন ‘পোস্টে’ তিনি জানিয়েছেন, তিনি পুনরায় নিজের শিকড়, হিন্দুধর্মেই ফিরে এসেছেন। ধর্মান্তরণের জন্য ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী।

লিখেছেন, “আমি রাগিণী খান্না, সবার কাছে ক্ষমাপ্রার্থী। খ্রিস্টধর্মে রূপান্তরিত হয়েছিলাম। কিন্তু আমি আমার নিজের জায়গায় ফিরে এসেছি। কট্টর হিন্দু সনাতনী ধর্ম অনুসরণ করছি আমি। ”

ঘটনার পরে দর্শকের একাংশের অনুমান, রাগিণীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে। সম্ভবত চুকিদার বাহাদুর নামে কোনো ব্যক্তি অভিনেত্রীর সামাজিকমাধ্যম ব্যবহার করছেন। তবে ঘটনার কোনো প্রমাণ নেই। কোনো বিবৃতি মেলেনি অভিনেত্রীর তরফে। সত্যিই অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে, না কি পোস্ট করার পর অভিনেত্রী নিজেই সরিয়ে ফেলেছেন, তা নিয়ে ধন্দে সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা ।

সম্প্রতি অভিনেত্রী আরতি সিংহের বিয়ের অনুষ্ঠানে নজর কেড়েছিলেন রাগিণী খান্না।

Tag :
About Author Information

Sirajul Islam

ধর্ম পরিবর্তনের ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল অভিনেত্রীর

Update Time : 06:23:57 am, Saturday, 4 May 2024