8:32 am, Saturday, 27 June 2026

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

ডেস্ক রিপোর্ট ::কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে ৩ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ সোমবার (১০ জুন) ভোররাতে ৪ নম্বর (এক্সটেনশন) ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই ক্যাম্পের এফ ব্লকের জাফর আহমদের ছেলে মো. ইলিয়াছ (৩১), মৃত আব্দুর রকিমের ছেলে মো. ইছহাক (৫৪) ও ৩ নম্বর ক্যাম্পের ই ব্লকের মো. ইসমাইলের ছেলে ফিরোজ খান (১৮)।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

Sirajul Islam

নান্দুয়া ব্রিজের নিচে অবাধে মাটি কাটা, ঝুঁকিতে সড়ক ও সেতু

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

Update Time : 09:56:58 am, Monday, 10 June 2024