স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে গত ৫ অক্টোবর দিনব্যাপী এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় কবি প্রাকৃতজ শামীম রুমি টিটনকে বাপুস এর সভাপতি মনোনয়নের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ফ্যাসিবাদের দোসর দালালদের পলায়নের পরে বাপুসকে সংগঠিত করতে তিনি সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। কবি প্রাকৃতজ শামীম রুমি টিটনের সভাপতিত্বে ও মেট্রো পাবলিকেশন্সের পরিচালক আবুল বাসারের উপস্থাপনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি আলমগীর শিকদার লোটন, সাবেক পরিচালক কাজী জহুরুল ইসলাম বুলবুল, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির, সিলেট বিভাগীয় সহসভাপতি ও মৌলভীবাজার জেলা সভাপতি জোবের আহমদ, পাবনা জেলা সাবেক সভাপতি আব্দুল মজিদ, ঢাকা বিভাগ দক্ষিণের সাধারণ সম্পাদক আক্তার পারভেজ মুন্না, মৌলভীবাজার জেলার যুগ্ম সম্পাদক এম.এম আতিকুর রহমান, কিশোরগঞ্জ জেলার সুভ্রত দাস, চট্টগ্রাম জেলার রেজাউল করিম মন্ধসঢ়;জু, সিলেট বিভাগীয় সদস্য মুতাহিরুল ইসলাম, কক্সবাজার জেলার বাকি বিল্লাহ প্রমুখ। দিনব্যাপী বর্ধিত সভায় সারাদেশের ৬৪ জেলার বাপুসের সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে কবি প্রাকৃতজ শামিমরুমি টিটনকে সভাপতি প্রস্তাব করে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়েছে।
5:01 pm, Wednesday, 18 November 2026
News Title :
কবি শামীম রুমিকে বাপুস এর সভাপতি মনোনয়নের প্রস্তাব অনুমোদন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:06:16 pm, Sunday, 6 October 2024
- 302 Time View
Tag :
Popular Post




























