স্টাফ রিপোটার: মৌলভীবাজার শহরের কেন্দ্রীয় শহিদ মিনার সম্মুখে দুর্বৃত্তের ছুরির আঘাতে আইনজীবী সুজন মিয়া খুন: খুনীরা পলাতক।
আজ ৬ এপ্রিল রাত ১১ টার দিকে কেন্দ্রীয় শহদি মিনার সম্মুখে ফুসকার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। এডভোকেট সুজন মিয়া (৩৫) মৌলভীবাজার জেলা বারের আইনজীবী ও শহরতলীর খিদুর রোডের বাসিন্দা।
জানা গেছে, নিহত আইনজীবী সুজন মিয়া ফুসকার দোকানে বসে ফুসকা খাওয়ার সময়ে কয়েকটি কিশোর চুরি দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক 






















