ডেস্ক রিপোর্ট : ‘কালো জাদু’ বিশ্বাস করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। সম্প্রতি অলৌকিকতা নিয়ে এক আলোচনা সভায় বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে নিজের ভৌতিক সিনেমা ‘মা’ নিয়ে ব্যস্ত কাজল। সেই সিনেমা নিয়ে কথা বলতে গিয়েই কালো জাদু নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। কাজল বলেন, আপনি যদি আলোয় বিশ্বাস করেন, তা হলে আপনাকে অন্ধকারেও বিশ্বাস করতে হবে। এমন কিছু সময় আসে, যখন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, আপনার চারপাশে কিছু একটা হচ্ছে। কিছু একটা ঠিক নেই চার পাশে। নিজের ভৌতিক অভিজ্ঞতাও জানিয়েছেন কাজল। তার কথায়, পুরনো একটি হাভেলিতে গভীর রাতে শুটিং করছিলাম আমরা। কলকাতা থেকে বেশ কয়েক ঘণ্টার দূরত্ব সেই হাভেলির। হঠাৎ দেখি একটি জানলায় একটি মাথার খুলি পড়ে রয়েছে। আমরা কিন্তু সেই খুলি ওখানে রাখিনি। হঠাৎ এটা আমি দেখতে পাই। তার কিছুক্ষণ পরে একটি বাচ্চা মেয়ে হঠাৎ এসে বলে ‘আন্টি, আমার কমলালেবুর রস খুব ভাল লাগে। সেই মেয়েটি আবার পেত্নীর বেশে ছিল।
ভারতীয় পুরাণেও বিশেষ আগ্রহ রয়েছে কাজলের। ভবিষ্যতে পুরাণ সংক্রান্ত কোনও সিনেমায় অভিনয় করতে চান তিনি। বিশেষ করে কৃষ্ণ ও রাবণের চরিত্র তার খুব পছন্দ। কখনও সুযোগ পেলে এই দুই চরিত্রে অভিনয় করবেন কাজল।
শৈশবে ভৌতিক সিনেমা পছন্দ করতেন না কাজল। অভিনেত্রীর বোনের আবার ভূতের সিনেমার নেশা ছিল। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার ভৌতিক সিনেমা খুব একটা পছন্দ ছিল না। আমার বোন খুব দেখতে চাইত। আমি ওকে বলতাম, ভয় পেতে হলে ভূতের সিনেমা দেখার কোনও দরকার নেই। ভয় পেতে হলে, আমাকে বল। আমি বিনামূল্যে ভয় দেখিয়ে দেব। কিন্তু সেই প্রস্তাবে আমার বোন কখনও রাজিই হয়নি। বলে রাখা যায়, চন্দ্রপুর নামে এক গাঁয়ের পৌরাণিক কাহিনি ভিত্তিক গল্পে নির্মিত হয়েছে কাজল অভিনীত ‘মা’। যেখানে যুগ যুগ ধরে শিশুকন্যা, নাবালিকাদের রক্তে এক শয়তানে শক্তিশালী হয়ে ওঠার কাহিনি প্রচলিত রয়েছে। সেই গ্রামে মেয়ের সঙ্গে এসে বিপাকে পড়ে কাজল। হঠাৎ উধাও হয়ে যায় তার কন্যা।
কাজল জানতে পারে, সেই গ্রামে বিগত তিন, চার মাস ধরেই একের পর এক কন্যাসন্তান উধাও হয়ে যাচ্ছে। তার মেয়েও সেই অশুভ শক্তির শিকার। কাজল কি পারবে সেই রহস্যের সমাধান করতে? সেই গল্পই উঠে আসবে ‘মা’ সিনেমায়।
এটি নির্মাণ করেছেন পরিচালনায় বিশাল ফুরিয়া। যিনি এর আগে নুসরাত বরুচাকে নিয়ে ‘ছোড়ি’র মতো গা ছমছমে ভুতুড়ে সিনেমা উপহার দিয়েছিলেন। তার পরিচালনাতেই ‘মা’ সিনেমাতে কাজ করেছেন কাজল। যেখানে রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মাকে দেখা যাবে।
1:43 am, Saturday, 7 November 2026
News Title :
‘কালো জাদু’তে বিশ্বাস করেন কাজল!
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:24:04 am, Saturday, 28 June 2025
- 186 Time View
Tag :
Popular Post






























