2:54 pm, Wednesday, 25 November 2026

এটি শুধু ফুটবল টুর্নামেন্ট নয় এটি বিয়ানীবাজারবাসীর মিলন মেলা

বিকুল চক্রবর্তী, ইউকে থেকে: দেশের গন্ডি ছাড়িয়ে সুদূর লন্ডনে সিলেটের বিয়ানীবাজার ‍উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১০টি টিমের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় বিয়ানীবাজার ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।আর এই টুর্নামেন্টটি আয়োজন করা হয় অসুস্থ রোগীদের সহায়তায়। টুর্নামেন্টের ফাইনালে তিলপাড়া ইউনিয়ন ১-০ গোলে আলিনগরকে হারিয়ে বিজয়ী হয়।

ইউনাইটেড বিয়ানীবাজার ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক মণ্ডলীর অন্যতম সদস্য রাহুল এ রহমান জানান, সিলেটের কিডনি রোগীদের জন্য একটি ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠায় সহায়তা করার দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে বিগত তিন বছর ধরে বিয়ানীবাজার ইউনিয়ন কাপ ফুটবল আয়োজন করে আসছে ইউনাইটেড বিয়ানীবাজার। এই ধারাবাহিকতায় রবিবার আয়োজন করা হয় ২০২৫ এর টুর্নামেন্ট।

আরেক সদস্য আব্দুল হামিদ জানান, প্রতিবছর এই আয়োজন শুধু খেলাধুলায় সীমিত থাকে না। এটি রুপ নেয় ইউকেতে বসবাসরত বিয়ানীবাজার বাসীর মিলন মেলায়।
রবিবার ২১ সেপ্টেম্বর ইউকে এর ডেগেনহাম এর রবার্ট ক্লাক লেইজা সেন্টারের মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া, পৌরসভা, শেওলা, আলিনগর, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, মাথিউরা, লাউতা, মুরিয়া, কুরার বাজার এবং চরখাই ইউনিয়নের ১০টি টিমে ১৮০জন খেলোয়ার অংশ নেন। খেলায় ১-০ গোলে বিজয়ী হয় তিল পাড়া ইউনিয়ন।

তাদের এ খেলা উপভোগ করতে বিয়ানীবাজার তথা সিলেট বিভাগের কয়েকশত ক্রীড়ামোদীগণ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে অতিথি হিসেবে আগত ইউকে বারকিং এন্ড ড্যাগেনহাম এর এক্স মেয়র কাউন্সিলার ফারুখ চৌধুরী বলেন, এ টুর্নামেন্ট ইউকেতে বসবাসরত কর্মব্যস্ত বিয়ানীবাজারবাসীর বিনোদনের খোরাকের পাশাপাশি, এটি তাদের নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহ সৃষ্টিসহ তাদের সাংস্কৃতিক উৎসবে পরিণত করেছে। আমি এ ধরনের আয়োজনদের স্বাগত জানাই।

রাহুল এ আহমদ আরো বলেন, ইউনাইটেড বিয়ানীবাজার ইউনিয়ন কাপ ২০২৫ চ্যাম্পিয়ন হওয়ার পর তিলপাড়া বিয়ানীবাজারের ফুটবল ইতিহাসে আরেকটি সোনালী অধ্যায় রচনা করেছে। প্রতিযোগিতামূলক ফাইনালে তারা আলিনগরকে ১-০ গোলে হারিয়েছে।

বিয়ানীবাজার ইউনিয়ন কাপ একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে যা বিয়ানীবাজারের মানুষের পরিচয়, চেতনা এবং আত্মীয়তার প্রতীক – দেশে এবং এর বিশ্বব্যাপী প্রবাসী উভয় ক্ষেত্রেই। ।

এই বছরের টুর্নামেন্টকে সত্যিকার অর্থে বিশেষ করে তুলেছিল মাঠের বাইরের পরিবেশ। পরিবার, প্রবীণ এবং যুবকরা একত্রিত হয়েছিল, বৃহত্তর প্রবাসীদের সমর্থকদের সাথে যোগ দিয়ে, এক আত্মীয়তার উৎসব তৈরি করেছিল। ইউনিয়ন কাপ কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা হিসেবেই নয়, বরং প্রজন্মের মধ্যে এবং ইউকে এর প্রত্যেকটি প্রদেশ জুড়ে সেতুবন্ধন তৈরি করেছে।

টুর্নামেন্টেটির সার্বিক সহযোগিতায় ছিল নেইজেন রেস্তোরাঁ, এমআর প্রিন্টার্স, এএনডিআর মিডিয়া, পজিটিভ অ্যাসেটস, তাওহিদ একাডেমি, আইম্যাক্স ডিজাইন, স্পাইস স্টেশন, এমবি মাসালা বাজার, গ্র্যান্ড রসোই এবং আলিফ হালাল।
আয়োজক কমিটির সদস্য হেলাল উদ্দিন জানান, বিয়ানীবাজার ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট বিয়ানীবাজারের ঐতিহ্য সংরক্ষণের সাথে সাথে তৃণমূল পর্যায়ের খেলাধুলাকে লালন করতে পারে।
তিনি বলেন, ইউনিয়ন কাপ কেবল ট্রফির জন্য নয়। এই বছর, আয়োজকরা সিলেটের কিডনি রোগীদের জন্য তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিবদ্ধ, এই অঞ্চলে একটি অত্যন্ত প্রয়োজনীয় ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠায় সহায়তা করার দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এর যাত্রা ।

নাজিমুল ইসলাম, তাজুল ইসলাম এবং অশোক আহমেদে বলেন, “ইউনিয়ন কাপ ধরে রাখা একটি স্বপ্ন পূরণ, তবে আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয় হল এই প্রতিযোগিতা কীভাবে মানুষকে একত্রিত করে। বিয়ানীবাজার ইউনিয়ন কাপ ফুটবলের চেয়েও বড়, এটি পরিবার, বন্ধুত্ব এবং আমাদের বিয়ানীবাজারবাসীর চেতনা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মিস ইউনিভার্সের মঞ্চে যে প্রশ্নের উত্তরে বাজিমাত জেনিফারের

এটি শুধু ফুটবল টুর্নামেন্ট নয় এটি বিয়ানীবাজারবাসীর মিলন মেলা

Update Time : 12:25:04 pm, Monday, 22 September 2025