স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি এম.নাসের রহমানকে পৌর বিএনপি‘র নতুন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজ ৯ আগষ্ট দুপুরে এম.নাসের রহমান এর বাহারমদ্দনস্থ গ্রামের বাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার পৌর শাখার নব-নির্বাচিত কমিটির নেতিৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন, ১ম যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রচার সম্পাদক এম. ইদ্রিস আলী। থানা বিএনপি‘র সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম। জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু। পৌর বিএনপি‘র নবনির্বাচিত সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, সিনিয়র সহ সভাপতি সৈয়দ মমশাদ আহমেদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক,সারওয়ার মজুমদার ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাম আহমেদ জিতু,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম রেজাসহ দলের নেতিৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
1:57 am, Saturday, 7 November 2026
News Title :
সাবেক এমপি এম.নাসের রহমানকে পৌর বিএনপি‘র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:17:20 pm, Monday, 9 August 2021
- 799 Time View
Tag :
Popular Post



























