কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে প্রতিবছরের ন্যায় এবারও দুই হাজার হতদরিদ্র মানুষের মুখে হাঁসি ফুটালেন ব্যবসায়ী ও সমাজকর্মী দীপক দে। সোমবার (১৬ মার্চ) দিনব্যাপী তাঁর নিজ বাড়িতে ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ বস্ত্র (লুঙ্গি, শাড়ি ও নগদ অর্থ) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁন হাসনাইন, সাবেক ইউপি সদস্য ময়ুব হোসেন, হাজীপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওর্য়াডের সাবেক ইউপি সদস্য ফরিদ উদ্দিন, সমাজ সেবক নবাব আলী আশরাফ খান বাবু, প্রবাসী ফারুক আহমদ, বিএনপি নেতা সাজু উদ্দিন প্রমুখ।
পৃথিমপাশা গ্রামের বাসিন্দা প্রয়াত প্রগতিশীল রাজনীতিবিদ শিশির রঞ্জন দে মেঘন এর ছেলে ব্যবসায়ী দীপক দে বলেন, প্রতিবছর ঈদুল ফিতরসহ সনাতন ধর্মালম্বীদের পূজার সময় ও শীতকালে এলাকার নিম্নআয়ের মানুষের মধ্যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে একটি অংশ দিয়ে প্রয়োজনীয় পোশাক সামগ্রী প্রদান করি। এ কার্যক্রম প্রতিবছর অব্যাহত থাকবে। মানুষের মুখে একটু হাঁসি দেখতে পারলেই আমার প্রশান্তি।
3:25 pm, Wednesday, 18 November 2026
News Title :
কুলাউড়ায় দুই হাজার হতদরিদ্র মানুষের মুখে হাঁসি ফুটালেন ব্যবসায়ী দীপক দে
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:45:05 am, Monday, 16 March 2026
- 267 Time View
Tag :
Popular Post























