2:45 pm, Tuesday, 19 May 2026

নারী ক্ষমতায়ন বিভাগে পুরস্কার জিতল আশিষ কিফায়েতের ‘আমাদ’স ড্রিম’

ডেস্ক রিপোর্ট :: ভারতের মহারাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নারী ক্ষমতায়ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে আশিষ কিফায়েতের নির্মিত ২০২৪ সালের গণঅভ্যুত্থানভিত্তিক স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘আমাদ’স ড্রিম’।

১৭ মে মহারাষ্ট্রের মাওলানা আজাদ রিসার্চ সেন্টারে আইডিয়াল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে তথ্যচিত্রটি প্রদর্শনের পর এ পুরস্কার ঘোষণা করা হয়।

এর আগে ‘আমাদ’স ড্রিম’ যুক্তরাষ্ট্র, গ্রিস, মেক্সিকো, ব্রাজিল, কানাডা ও পাকিস্তানে পুরস্কার অর্জন করেছে।

এ ছাড়া তথ্যচিত্রটি জাম্বিয়া শর্ট ফিল্ম ফেস্টিভাল, ২৭তম মাদুরাই ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ১৪তম চেন্নাই ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ভারতের কেরালার ত্রিশূর ইন্টারন্যাশনাল ওমেন’স ডে ফিল্ম ফেস্টিভ্যাল এবং বাংলাদেশের বগুড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ষষ্ঠ আসরে প্রদর্শিত হয়েছে।

‘আমাদ’স ড্রিম’ একজন যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর জীবনের গল্প। এতে উঠে এসেছে জুলাই আন্দোলনের সময় প্রবাসী বাংলাদেশিদের বহুমাত্রিক ভূমিকা, বিশেষ করে প্রবাসী নারীদের অবদান।

চলচ্চিত্রে দেখানো হয়েছে কীভাবে কেন্দ্রীয় চরিত্র ‘আমাদ মাহবুব’ তার মেহেদি শিল্পকে আন্দোলনের প্রতি সংহতির প্রতীক হিসেবে ব্যবহার করেন এবং সেই মেহেদি আর্ট থেকে অর্জিত অর্থের একটি অংশ দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের সময় মাতৃভূমির মানুষের পাশে দাঁড়ান।
আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য নিয়ে নির্মাতা আশিষ কিফায়েত বলেন, বাংলাদেশের গল্প আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরতে পারা আমার কাছে গর্বের বিষয়।

আমি বিশ্বাস করি, ডকুমেন্টারি শুধু গল্প বলার মাধ্যম নয়। এটি মানুষের অভিজ্ঞতাকে ইতিহাসের অংশ করে তোলার একটি শক্তিশালী ভাষা। আমি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদানকে ভিজ্যুয়ালি সংরক্ষণ করে রাখার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, চলচ্চিত্রটি শুধু প্রবাসীদের রাজনৈতিক সচেতনতা নয়; এটি তাদের আশা, ভয় এবং ভবিষ্যতের গল্প।

বাংলাদেশে সাংবাদিকতা দিয়ে পেশাজীবন শুরু করা আশিষ কিফায়েত বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসবাস করেন এবং আন্তর্জাতিক সংবাদ ও ফটো এজেন্সিগুলোর সঙ্গে ভিজ্যুয়াল জার্নালিস্ট হিসেবে কাজ করেন।

২০২৫ সালে তিনি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের করকরান স্কুল অব দ্য আর্টস অ্যান্ড ডিজাইন থেকে নিউ মিডিয়া ফটোজার্নালিজমে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার কাজ ওয়াশিংটন পোস্ট, টাইমস ম্যাগাজিন, ব্লুমবার্গ নিউজ, দ্য গার্ডিয়ান এবং সিএনএনে প্রকাশিত হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত

নারী ক্ষমতায়ন বিভাগে পুরস্কার জিতল আশিষ কিফায়েতের ‘আমাদ’স ড্রিম’

Update Time : 07:09:39 am, Tuesday, 19 May 2026