11:31 pm, Tuesday, 7 July 2026

বর্তমান সংসদকে ইতিহাসের সেরা দেখতে চাই: চিফ হুইপ

ডেস্ক রিপোর্ট : বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি এই সংসদকে আরও কার্যকর এবং গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু) আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, বর্তমান সংসদকে আমরা বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই।

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের প্রতি আমার প্রত্যাশা থাকবে, আপনারা এই সংসদকে আরও কার্যকর এবং গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলবেন।
আরও পড়ুন
আজ আবার বসছে সংসদ অধিবেশন
আজ আবার বসছে সংসদ অধিবেশন

সংসদীয় স্থায়ী কমিটিগুলোর গুরুত্ব তুলে ধরে নূরুল ইসলাম বলেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করা, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সুশাসন শক্তিশালী করতে এই কমিটিগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, একটি কার্যকর সংসদ গড়ে তুলতে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং দায়িত্বশীলতা অপরিহার্য।

বিশেষ করে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমে সংসদ সদস্যদের নিবিড় সম্পৃক্ততা সুশাসন নিশ্চিত করতে সহায়ক হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ

বর্তমান সংসদকে ইতিহাসের সেরা দেখতে চাই: চিফ হুইপ

Update Time : 11:20:03 am, Tuesday, 7 July 2026