2:40 am, Friday, 17 July 2026

বিচারকের দায়িত্ব পালন করলেন মোশাররফ করিম

বিনোদন ডেস্ক :: প্লাস সাইজ নারীদের মেধা, আত্মবিশ্বাস এবং ভেতরের সৌন্দর্য উদযাপনের অন্যতম জনপ্রিয় মঞ্চ ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি ২০২৬ (সিজন-৩)’ এর গ্র্যান্ড ফিনালে প্রধান বিচারকের দায়িত্ব পালন করলেন অভিনেতা মোশাররফ করিম।

স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াফিয়া সাদিকা।

প্রথম রানার্সআপ নির্বাচিত হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন ডালিয়া ইসলাম জুই।
প্রধান বিচারকের দায়িত্বপ্রাপ্ত মোশাররফ করিম বলেন, প্রতিভা এমন এক জিনিস, সেইটা সুযোগ না পেলে তুলে ধরা যায় না।

মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সেই কাজটাই করছে। নতুনদের সুযোগ করে দিচ্ছে।
এইটা অসাধারণ এক উদ্যোগ।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নতুনদের সুযোগ না দিলে সংস্কৃতি অঙ্গনে শূন্যতা সৃষ্টি হবে।

আর সেই কাজটাই বিভিন্ন আয়োজনের মাধ্যমে করতে হবে। তবেই তো অনেকের মাঝে লুকায়িত প্রতিভা বিকশিত হবে।
উল্লেখ্য, স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শুরু হয়েছিল হাজারো প্রতিযোগীকে নিয়ে। সেখান থেকে গ্রুমিং এর মাধ্যমে ৩০জন প্রতিযোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এরপর দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন সেরা ১৫জন। সেখান থেকে সেরা ৮জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিচারকের দায়িত্ব পালন করলেন মোশাররফ করিম

Update Time : 08:31:32 am, Thursday, 16 July 2026