2:56 am, Sunday, 20 September 2026

ইফতারে সুস্বাদু মিল্ক ডেজার্ট

ডেস্ক রিপোর্ট :: সারা দিন রোজা রাখার পর মুসলিমরা সাধারণত সুস্বাদু ও পুষ্টিকর খাবার দিয়ে ইফতার করে। ইফতারি আয়োজনে বিভিন্ন দেশের মুসলিমদের ঐতিহ্যে আছে কিছুটা ভিন্নতা। বিশেষ করে এ সময় মিষ্টিজাতীয় খাবার খেতে সবাই পছন্দ করেন। তাই ইফতারে রাখতে পারেন ঠান্ডা ঠান্ডা সুস্বাদু মিল্ক ডেজার্ট। জেনে নিন এর সহজ রেসিপি-

যে উপকরণ লাগবে

গুঁড়া দুধ আধা কাপ, চিনি ১/৩ কাপ পরিমাণ, আগার আগার পাউডার ২ চা চামচ, পানি দেড় কাপ ও বেদানা পরিমাণমতো।

বানানোর পদ্ধতি

প্রথমে একটি প্যানে গুঁড়া দুধ, চিনি, আগার আগার ও পানি দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর চুলায় বসিয়ে মাঝারি আঁচে রেখে ৪-৫ মিনিট জ্বাল করে নিতে হবে। এবার একটি হার্ট শেপের মোল্ডে দুধ গরম থাকা অবস্থায় ঢেলে নিন। এবার উপর থেকে বেদানা ছড়িয়ে দিন। ডিপ ফ্রিজে ১৫-২০ মিনিট রেখে জমিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু মিল্ক ডেজার্ট।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

ইফতারে সুস্বাদু মিল্ক ডেজার্ট

Update Time : 09:31:33 am, Tuesday, 12 April 2022