3:00 pm, Wednesday, 18 November 2026

হাসানের ফর্মে মুগ্ধ তাসকিন

ডেস্ক রিপোর্ট : চলতি বছর বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন হাসান মাহমুদ। বিশেষ করে টেস্ট ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে দলের অন্যতম ভরসা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই পেসার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসেও এখন পর্যন্ত নিয়েছেন ৪ উইকেট। সতীর্থের এমন পারফরম্যান্সে মুগ্ধ তাসকিন আহমেদ।

তার প্রত্যাশা, হাসানের এই ফর্ম অব্যাহত থাকবে এবং দলকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
তৃতীয় দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে হাসানের প্রশংসা করেন তাসকিন।

তিনি বলেন, ‘এটা অবশ্যই ভালো ব্যাপার যে, আল্লাহর রহমতে আমাদের একজন বোলার শেষ কিছু ম্যাচে প্রায় প্রতি ম্যাচেই ফাইফার পাচ্ছে। শুধু হাসান নয়, পেস বোলারদের মধ্যে যারা আছে, সবার সঙ্গে বোলিং করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।
আশা করি, তার এই ফর্মটা থাকবে এবং আমাদের দল ও দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।’
বাংলাদেশের পেস বোলিং ইউনিটের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট তাসকিন। তার মতে, সম্মিলিত প্রচেষ্টার ফলেই একজন বোলার বেশি উইকেট পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

তাসকিন বলেন, ‘গত কয়েক বছরে আমাদের ফাস্ট বোলিং ইউনিট বেশ ভালো করছে। বোলিং জুটিতে আসলে কেবল একজনই ফাইফার নিয়ে যেতে পারবে না। বাকিরাও চেষ্টা করছি। নাহিদ রানাকে আমরা মিস করছি। আশা করি, সে ওয়ানডে দিয়ে ফিরবে। বোলিং ইউনিট হিসেবে মাঠের বাইরেও আমরা ভালো করছি। সবাই সবার আনন্দে উদযাপন করছি। আমি, হাসান, শরিফুল সবাই ভালো কাজ করছে। জুটি বেঁধে বোলিং করে গেলে কেউ না কেউ বেশি উইকেট পাচ্ছে। আশা করি, সামনেও এটা চলবে।’

তৃতীয় দিনের শেষ দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ায় প্রতিপক্ষকে দ্রুত অলআউট করার সুযোগ কিছুটা হাতছাড়া হয়েছে বাংলাদেশের। তবে ম্যাচে নিজেদের অবস্থান নিয়ে এখনো আশাবাদী তাসকিন। আবহাওয়া অনুকূলে না থাকলেও চতুর্থ দিনে দ্রুত উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ব্যাটারদের কাছ থেকে ভালো শুরুর প্রত্যাশা তার।

এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘বৃষ্টি তো কারও নিয়ন্ত্রণে নেই। আমরা যে মোমেন্টাম পেয়েছিলাম, সেখান থেকে তাদের দ্রুত অলআউট করে দেওয়ার একটা সুযোগ ছিল। লাঞ্চ থেকে চা বিরতি পর্যন্ত সবচেয়ে ভালো সময় ব্যাটিংয়ের জন্য। এখনো আল্লাহর রহমতে আমরা খেলায় আছি। মনে হয় ভালো জায়গাতেই আছি। কালকে যদি আমরা দ্রুত তাদের আউট করতে পারি এবং আমাদের ব্যাটাররা ভালো শুরু এনে দেয়, টেস্ট ম্যাচে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।’

Tag :
About Author Information

Sirajul Islam

হাসানের ফর্মে মুগ্ধ তাসকিন

Update Time : 08:45:09 am, Wednesday, 18 November 2026