3:40 pm, Thursday, 26 November 2026

শনিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহবান শ্রমমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট : তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের আগামী শনিবার কাজে ফেরার আহবান জানিয়েছেন শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, শ্রমিক, মালিক ও নিরপেক্ষ সদস্য মিলে দ্রুততম সময়ের মধ্যে পোশাক শিল্পের শ্রমিকদের জন্য একটি সন্তোষজনক মজুরি ঘোষণা হয়েছে।

এবার আপনারা কাজে যোগ দিন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

শ্রম মন্ত্রী বলেন, মজুরি বোর্ডের এই সিদ্ধান্ত শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিক পক্ষের সদস্যদের সদিচ্ছার কারণে সম্ভব হয়েছে। তিনি বলেন, তাদের মধ্যে দেশপ্রেম আছে।

শ্রমিকরা যে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেছিলেন, মালিকরাও এর বিরোধিতা করেননি; বরং কীভাবে একটি সহনশীল পরিবেশে আনা যায় তারা তা ভেবেছেন।
আন্দোলন ও মজুরি বোর্ডের কার্যক্রম চলাকালে গভীর রাত পর্যন্ত সহযোগিতা করার জন্য বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

মন্ত্রী বলেন, এটি এমন একটি প্রক্রিয়া যেখানে সরকার অযাচিত হস্তক্ষেপ না করে নিরপেক্ষ অবস্থানে থেকে সমাধানের পথ তৈরি করেছে। প্রধানমন্ত্রী মজুরি বোর্ড গঠন থেকে শুরু করে শেষ পর্যন্ত সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন এবং সমন্বয়ের মাধ্যমে একটি নিরপেক্ষ সমাধানে পৌঁছাতে সহায়তা করেছেন।
শ্রমিকদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকরাই বাংলাদেশের প্রাণ। উৎপাদন বাড়লে এবং মালিকদের আয় হলে বেতন বাড়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের মাধ্যমে যেন এই শিল্প বন্ধ না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেকোনো সমস্যায় হুট করে কাউকে দোষারোপ না করে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, তার এলাকার প্রায় ৬০ শতাংশ ভোটার শ্রমিক, তাই শ্রমিকদের সমস্যা ও দাবি সম্পর্কে তিনি অবগত এবং সামর্থ্য অনুযায়ী আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করবেন।

গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, সত্যকে সাদা ও কালোকে কালো হিসেবে উপস্থাপন করার জন্য গণমাধ্যমকে ধন্যবাদ। তিনি আশা প্রকাশ করেন, আগামী শনিবার থেকে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের সকল কলকারখানায় কাজ শুরু হবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত স্বাভাবিক কর্মকাণ্ড ফিরবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, শ্রম সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস, মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসেন ও বাবুল আক্তারসহ পোশাক শিল্প খাতের শ্রমিক নেতৃবৃন্দ।

Tag :
About Author Information

Sirajul Islam

শনিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহবান শ্রমমন্ত্রীর

Update Time : 09:16:48 am, Thursday, 26 November 2026