3:11 pm, Friday, 22 May 2026

`অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন` শীর্ষক মতবিনিময়

স্টাফ রিপোর্টার : বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্ট সিলেটের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলা পর্যায়ে “অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর (বৃহস্পতিবার) মৌলভীবাজার সদর উপজেলা কনফারেন্স হলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।

প্রিপ ট্রাস্টের সদর উপজেলা কর্মসূচি ব্যবস্থাপক সোহেল আহমেদের উপস্থাপনায় আলোচনার শুরুতেই অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প মৌলভীবাজারের সমন্বয়ক মর্জিনা আক্তার প্রকল্প সম্পর্কিত তথ্যাবলী এবং মতবিনিময় সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোতাহার বিল্লাহ, তথ্য আপা প্রকল্প কর্মকর্তা সিফাত-ই-মনজুর, এডভোকেট সুরাইয়া খাতুন, এডভোকেট ফারহানা চৌধুরী, এফআইআরডিবির নির্বাহী পরিচালক ইয়াহিয়া বেলাল, সংস্কৃতি কর্মী শিক্ষক মাধুরী রায় প্রমুখ।

সভায় বক্তাগণ রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ কার্যকরী করার বিষয়ে আলোকপাত করেন। মতবিনিময় সভায় মহিলা ইউপি সদস্যগণ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের স্বার্থে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে তাদের সম্পৃক্ততা বাড়ানোর অনুরোধ জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

`অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন` শীর্ষক মতবিনিময়

Update Time : 01:23:37 pm, Thursday, 7 October 2021