4:26 pm, Wednesday, 18 November 2026

রাজপথে মরে গেলেও গণতন্ত্রকে উদ্ধার করা হবে: বিএনপি

ডেস্ক রিপোর্ট : বর্তমান সরকারের সময় গুম-খুন হামলা-নির্যাতন পাকিস্তানি আমলকেও হার মানিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বর্তমান সরকার গণতন্ত্রকে বারবার আহত ও নিহত করেছে বলেও অভিযোগ করেন তিনি। গণতন্ত্রকে পুনরুদ্ধার করার সক্ষমতা বিএনপির আসবে বলেও জানান তিনি।

গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও জানান নজরুল ইসলাম খান।

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সেলিমা রহমান অভিযোগ করেন, দেশে আইনের শাসন বলতে কিছুই নেই। আছে শুধু প্রতিহিংসা দুর্নীতি আর ব্যক্তিগত আক্রোশ। খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে জোর করে মেরে ফেলার ষড়যন্ত্র সরকারের।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম জানান, কোনো অবস্থাতে আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হতে দেওয়া হবে না। রাজপথে মরে গেলেও গণতন্ত্রকে উদ্ধার করা হবে বলেও জানান বিএনপির এই নেতা। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

Tag :
About Author Information

Sirajul Islam

রাজপথে মরে গেলেও গণতন্ত্রকে উদ্ধার করা হবে: বিএনপি

Update Time : 12:38:16 pm, Wednesday, 29 December 2021