6:31 pm, Saturday, 7 November 2026

সিলেটে তিন দিনের সফরে এসে পৌঁছেছেন পানিসম্পদ উপমন্ত্রী শামীম

সিলেট প্রতিনিধি : সিলেটে তিনদিনের সফরে এসে পৌঁছেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম এমপি। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে সিলেট ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এসময় মন্ত্রীকে স্বাগত জানান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট-৩ আসনের সংসদস সদস্য হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ফেঞ্চুগঞ্জ উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙ্গন পরিদর্শন করবেন।

এদিন বিকেল ৪টায় বালাগঞ্জ উপজেলায় মুজিব জন্মশতবর্ষ ও মহান বিজয় দিবসের আলোচনাসভায় যোগদান করবেন। পরে মৌলভীবাজারের গ্র্যান্ড সুলতান রিসোর্টে রাত্রিযাপন করবেন।

শুক্রবার দুপুর ১২টায় হযরত শাহজালাল (রহ.) মাজারে জুম্মার নামাজ আদায় করবেন। সন্ধ্যায় নগরের উপশহরস্থ রোজভিউ হোটেলে উপস্থিতি ও রাত্রিযাপন করবেন। উপমন্ত্রী শনিবার সকাল ১১টা ২০ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার আলী আমজদ স্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

সিলেটে তিন দিনের সফরে এসে পৌঁছেছেন পানিসম্পদ উপমন্ত্রী শামীম

Update Time : 11:25:18 am, Thursday, 6 January 2022